দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে দায়িত্ব পালনরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ১নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কামারদা গ্রামের মো. আলীর ছেলে মো. মাসুম (৩৩) এবং বহরপুর ইউনিয়নের খালকুলা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে সাবিদ মোল্লা (২১)।
পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ীতে নেমে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। শহরের ১নং রেলগেট এলাকায় যানজটের কারণে ইজিবাইকটি থামলে দায়িত্বে থাকা ট্রাফিক কনস্টেবল মো. আসাদ যান চলাচল স্বাভাবিক করতে ইজিবাইক সরিয়ে নিতে বলেন।
এ সময় ইজিবাইকে থাকা চালক কোনো প্রতিক্রিয়া না দেখালেও দুই যাত্রী নেমে কনস্টেবলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তার কলার ধরে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে আশপাশের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারী দুই যুবককে আটক করে থানায় নিয়ে যান।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএস/